শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার কেরাত সম্মেলন অাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী মুগদার মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার আয়োজনে আজ (৬ মার্চ) মুগদা কবরস্থান মাঠে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হবে।

আলহাজ মিছবাহুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও সাংসদ আলহাজ সাবের হোসেন চৌধুরী এম.পি।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর  সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ মাহফিলে উপস্থিত থাকবেন।

এছাড়াও, মিসর ও বাংলাদেশের স্বনামধন্য কারীগণ এই কেরাত সম্মেলনে আগমন করবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোশাররফ হোসাই্ন মাহমুদ। 

সম্মেলনে বিশেষ আকর্ষন হিসেবে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবার হামদ-নাত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানান তিনি।

মাওলানা মোশাররফ হোসাইন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ‘আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও মাহফিল’এ উপস্থিত হওয়ার আহ্বান জানান। 

 

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ