শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দুদকের অভিযান; অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কিশোরগঞ্জ কালেক্টরেট ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রেজারির জুনিয়র অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা মঙ্গলবার (৬ মার্চ) গভীররাতে সদর উপজেলার কাতিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন।

এ বিষয়ে দুদকের ঢাকা বিভাগীয় কর্মকর্তা নাসিম আনোয়ার জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সাঈদ, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়াদুদ, মনিরুল ইসলাম, ফজলুল বারী ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুশামা মো: ইকবাল হায়াত।

জানা গেছে, কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের তহবিল থেকে কালেক্টরেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম জাল আদেশ তৈরি ও প্রতারণা করে চেকের মাধ্যমে ৫ কোটি টাকা আত্মসাৎ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ