শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কাল হাটহাজারীতে শানে রেসালত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

মহানবী সা. এর জীবনী আলোচনা উপলক্ষে  আগামীকাল (৯ মার্চ) শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাটহাজারীর মাদার্শা হাইস্কুল ময়দানে।

ইশায়াতে ইসলাম সংস্থার উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহকারি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

হাটহাজারী উপজেলাধীন মাদার্শা গ্রামে অায়োজিত সম্মেলনে আরো বক্তব্য রাখবেন, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আজিজুল ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা মীর ইদরীস, মুফতি হারুন ইজহার চৌধুরী, মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী প্রমুখ উলামায়ে কেরাম।

ইশায়াতে ইসলাম সংস্থার সভাপতি মাওলানা মুহিউদদীন খান শানে রেসালত সম্মেলনে উপস্থিত হতে সবার প্রতি অনুরোধ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ