রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুই ইসলামি নেতা গ্রেফতার; মুক্তি দাবি আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন এবং ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগরী সভাপতি এস এম ফয়জুল্লাহ সিদ্দিকীকেও গ্রেফতার করেছে খুলনা পুলিশ।

৮ মার্চ দুপুর দেড়টার দিকে খুলানা মহানগরীর কেডিএ মোড়স্থ বিএনপি অফিসে ২০ দলীয় জোটের বৈঠক থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।

এদিকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাওলানা সাখাওয়াত হোসাইন ও ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগরী সভাপতি এস এম ফয়জুল্লাহ সিদ্দিকীর নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন একজন প্রথিতযশা আলেম, জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি বৃহত্তর খুলনা ইমাম পরিষদের সহসভাপতি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে সরকার মাওলানা সাখাওয়াত হোসনেকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

নিয়মতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে বিশ্বাসী খেলাফত মজলিস কখনোই কোন রকম বিশৃঙ্খল কর্মকান্ডে বিশ্বাস করে না। দেশবরেণ্য আলেম ও রাজনীতিবিদ মাওলানা সাখাওয়াত হোসেনকে আটকের ঘটনা প্রমান করে আলেম- ওলামাদের বিরুদ্ধে সরকার জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে।

click RORASPECIAL

রাজনৈতিক দলন-পীড়নের অংশ হিসেবেই সরকার দেশবরেণ্য আলেম মাওলানা সাখাওয়াত হোসনেসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিয়ে জেলে নিক্ষেপ করছে। কিন্তু এভাবে জেল জুলুম আর গ্রেফতার নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয় অনিবার্য।

বিবৃতিতে নেতৃদ্বয় খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ও ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগরী সভাপতি এস এম ফয়জুল্লাহ সিদ্দিকীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।

কারাগারে কেমন আছেন ইউসুফ কারজাভির কন্যা উলা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ