শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমানসহ শীর্ষ ১০ নেতাকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে নগরের হেতেম খাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারি কমিশনার আল আমীন।

তিনি জানান, জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে বাড়িটি ঘিরে ফেলে।

পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে শীর্ষ ১০ নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে রাজশাহী জেলা (পূর্ব) আমির রেজাউর রহমান (৭০), রাজশাহী মহানগর আমীর ডা. আবুল হাসেম(৭১), চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবুজার গিফারী (৫৫), জামায়াতে রুকন মুহাম্মদ রফিকুল ইসলাম (৬৪), রাজশাহী জেলা (পূর্ব) কার্যকরী সদস্য ময়নুল হোসেন (৫২), জামায়াতের রুকন (৫৫), রাজশাহীর গোদাগাড়ীর কর্মী তৈয়ব আলী (৩২) ও মহানগরের সেক্রেটারি সিদ্দিক হোসাইন রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ