শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মহাসড়কের পাশে মিলল ‘পুলিশ সোর্সে’র লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইফতিখার মুশফিক নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইফতিখার মুশফিক রাজধানীর দনিয়া কলেজে প্রথম বর্ষে লেখাপড়া করতেন। একই সঙ্গে পুলিশের সোর্স বা তথ্যদাতা হিসেবেও কাজ করতেন তিনি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওলাদ নামের পুলিশের আরেক সোর্সকে আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত মুশফিকের বাবা ব্যবসায়ী আকরাম হীরাঝিল এলাকায় বসবাস করেন। গতকাল রাত ৯টার দিকে মুশফিককে বাড়ি থেকে কোনো এক বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে আজ সকালে সিদ্ধিরগঞ্জসংলগ্ন চিটাগাং রোডের ডাচ্-বাংলা ব্যাংকের উল্টোদিকে তাঁর লাশ পাওয়া যায়।

মুশফিকের বাবার ব্যবসায়িক অনেক শত্রু আছে বলেও জানান এই কর্মকর্তা। তবে তাঁকে কী কারণে কারা হত্যা করেছে, এ ব্যাপারে তদন্তের পর জানানো হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ