শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জামিনে মুক্ত চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ৩৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক।
তিনি বলেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যান শাহাদাত। নাসিমন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ স্থানীয় বিএনপি নেতারা শাহাদাতকে স্বাগত জানান।

ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে বিস্ফোরণের ঘটনায় করা মামলা ও চট্টগ্রামের দুটি মামলায় উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান শাহাদাত। গেলো ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির রায় ঘোষণার আগে চট্টগ্রামের নাসিমন ভবনের নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে শাহাদাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ