মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কুরআন প্রতিযোগিতায় জর্ডান গেল হাফেজা তাফরিহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাস্থ সাউদা বিনতে জামআহ রা. ইন্টারন্যাশনাল বালিকা হিফজ মাদরাসার (ওয়ারী) ছাত্রী কিশোরী হাফেজা কারিয়া তাফরিহা বিনতে তাবারুক আন্তর্জাতিক হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আজ রাতে কাতার এয়ারলাইন্সের ৬৩৯ নং ফ্লাইটে রাত ১.৪০ ঘটিকায় জর্ডান যাচ্ছে ।

সম্প্রতি সে কাতারে অনুষ্ঠিত তিজান-আন নূর হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

১৯ মার্চ-২০১৮ হতে ২৪ মার্চ-২০১৮ পর্যন্ত জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য ১৩ তম আন্তর্জাতিক বালিকা হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তাফরিহা।

মাদরাসার পরিচালক হাফেজ হাসান চৌধুরী তার সফলতার জন্য দেশবাসীর কাছে দু’আ চেয়েছেন।

তার আম্মাও সবার কাছে দু’আ চেয়েছেন, মহান আল্লাহ যেন তার একমাত্র মেয়েকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনার তাওফিক দান করেন।

ইতোপূর্বেও সাউদা বিনতে জামআহ রা. মাদরাসার পরিচালিকা (হিফজ) আলেমা সাজেদা আখতার জর্ডান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন।

হাফেজা তাফরিহার তেলাওয়াত শুনুন নিচের ভিডিওতে

https://www.facebook.com/412682952226060/videos/893452447482439/

বাংলাদেশের উদ্দেশে এক রোহিঙ্গা আলেমার চিঠি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ