মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

তুরস্ককে আফরিন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান সিরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তুর্কি সেনাবাহিনীর হাতে সিরিয়ার আফরিন শহর দখলের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ শহর থেকে ‘অবিলম্বে’ সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে। খবর পার্সটুডে-এর।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জাতিসংঘের কাছে পাঠানো আলাদা দু’টি চিঠিতে তুর্কি বাহিনীর আফরিন দখলের কঠোর বিরোধিতা করে একে সম্পূর্ণ ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের কাছে লেখা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে,, “তুর্কি বাহিনীর আফরিন দখল ও সেখানে চালানো অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে দামেস্ক। সেইসঙ্গে সিরিয়ার ভূমি থেকে অবিলম্বে আগ্রাসী সেনা প্রত্যাহারের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

সিরিয়ায় অনুপ্রবেশকারী তুর্কি বাহিনী কুর্দি অস্ত্রধারী গোষ্ঠী ওয়াইপিজি’র হাত থেকে আফরিন শহরের দখল নেয়ার পর দামেস্ক এ প্রতিক্রিয়া জানাল। সিরিয়া সরকার এর আগেও বহুবার আঙ্কারাকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, উগ্রবাদীদের সমর্থন দিতে সিরিয়ায় সেনা পাঠিয়েছে তুরস্ক। পার্সটুডে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ