মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত, আহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও অপর ৩৩ জন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতল এ বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল।

নাম প্রকাশ না করার শর্তে নাখোন রাটচাসিমা প্রদেশের জরুরি চিকিৎসা সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।’

তিনি আরো জানান, আহতদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা গুরুতর। নিকটস্থ একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।
রাটচাসিমা প্রদেশের দুর্যোগ মোকাবেলা বিভাগের প্রধান জানান, বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুই টুকরো হয়ে যায়।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ