মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সবচেয়ে বেশি পরিশ্রমী কোন দেশের মানুষ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর নাগরিকরা বিশ্বের সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ আর জার্মানির নাগরিকরা সবচেয়ে বেশি কম পরিশ্রমী বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়।

গড় কাজের সময় আমলে নিয়ে অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এ গবেষণা চালিয়েছে। বিশ্বের ৩৫টি দেশকে নিয়ে করা ওই গবেষণায় নেই বাংলাদেশ কিংবা ভারতে নাম।

ওইসিডি’র ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর একজন নাগরিক বছরে গড়ে ২ হাজার ২৫৫ ঘণ্টা কাজ করেন। উত্তর আমেরিকার এই দেশের নাগরিকেরাই নাকি সবচেয়ে বেশি পরিশ্রমী।

ওই গবেষণা প্রতিবেদনে পরিশ্রমী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোস্টারিকা। মধ্য আমেরিকার এই দেশের নাগরিকরা বছরে গড়ে ২ হাজার ২১২ ঘণ্টা কাজ করেন। কোস্টারিকাকে বিশ্বের ‘সবচেয়ে সুখী’ দেশের খেতাবও দেয়া হয়েছে। বিশ্ব জুড়ে ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’ এর র‌্যাঙ্কিং এ ভিয়েতনাম, কলম্বিয়ার সঙ্গে কোস্টারিকার নামও রয়েছে।

ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে পরিশ্রমী গ্রিসের নাগরিকেরা। বছরে গড়ে ২ হাজার ৩৫ ঘণ্টা কাজ করেন এই দেশের মানুষ। ওইসিডি’র রিপোর্টে চতুর্থ স্থানে রয়েছে গ্রিস। তৃতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চিলি।

ওই তালিকায় ১৬ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। এখানকার নাগরিকেরা বছরে গড়ে ১৭৮৩ ঘণ্টা কাজ করেন। প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে থাকলেও জাপানের নাম ওইসিডি’র তালিকায় রয়েছে ২২ নম্বরে। এই দেশের নাগরিকেরা বছরে গড়ে ১ হাজার ৭১৩ ঘণ্টা কাজ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ