শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মিথ্যা বললে আল্লাহ নারাজ হন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ২৯ মার্চ বিকাল ৩ টায় ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম উল্লেখ করে বলেন, ফখরুল সারাদিন কথা বলেন। দিন-রাত মিথ্যা কথা বলতে বলতে তার গলা ব্যাথা হয়ে যায়। কিন্তু মিথ্যা বলারও একটা সীমা আছে। এত মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকলেও সৈয়দপুর বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছিল।আমরা আজ এই বিমানবন্দর চালু করে দিয়েছি। এখান থেকে এখন সব মানুষ যাতায়াত করতে পারছে। তারা রাজশাহী বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল, আমরা চালু করেছি। তারা বরিশাল বিমানবন্দর বন্ধ করেছিল, আমরা চালু করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘সে (মির্জা ফখরুল) তো বিমানমন্ত্রী ছিল। কিন্তু বিমানের কী উন্নয়ন করেছিল, বলেন। আমরা ক্ষমতায় এসে দেখলাম বিমান চলে না। সব টাকা-পয়সা লুটপাট করে নেওয়া হয়েছে, বিমানকে ধ্বংস করে রেখে গেছে।’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিমানের উন্নয়নের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক মানের আটটি বিমান কিনেছি। আরও দুইটি বিমান আসবে। আজ আমরা অন্তত বিমানকে উন্নত করেছি। বিএনপি ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না। তারা মানুষের কাছ থেকে নিতে জানে, দিতে জানে না।’

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ