শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

মাদরাসা এমপিও ভুক্তির লোভ দেখিয়ে চলছে নিয়োগ বাণিজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এমপিওভুক্তির জন্য তালিকায় নাম আছে অথচ বাস্তবে তার অস্তিত্ব নেই, বরগুনায় এমন প্রায় ৩০০ টি মাদ্রাসার সন্ধান মিলেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে নেই শিক্ষক বা শিক্ষার্থী। অভিযোগ আছে এসব প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে হচ্ছে নিয়োগ বাণিজ্য। যদিও শিক্ষা অফিস ও স্থানীয় প্রশাসনের দাবি, এমপিওভুক্তির তালিকায় কোনো অসামঞ্জস্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

জেলাজুড়ে ২৮৪টি প্রতিষ্ঠানের তালিকা হয়েছে, যার অস্তিত্ব নেই। জানা যায়, সম্প্রতি ইবতেদায়ী মাদরাসা জাতিয়করণে আন্দোলন হয়। সে প্রেক্ষিতেই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তালিকা চেয়ে জেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়।

কিন্তু বরগুনা জেলায় যে তিনশ ইবতেদায়ি মাদরাসার তালিকা হয়েছে তার বেশিরভাগই অস্তিত্বহিন। দুএকটির চিহ্ন পাওয়া গেলেও নেই কার্যক্রম। তারপরও নানা অযুহাত ঐ সব প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের।

অভিযোগ আছে এমপিও ভুক্তির লোভ দেখিয়ে করা হচ্ছে নিয়োগ বাণিজ্যও। যদিও সরাসরি দায় স্বীকার করতে রাজি নন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের এক নেতা। জেলা শিক্ষা অফিস ও প্রশাসন বলছে, এমন কোন ঘটনা হলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি তালিকার যাচাই-বাছাই করা হবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিন দফায় সংশ্লিষ্ট অধিদপ্তরে ইবতেদায়ি তিনশ মাদরাসার তালিকা পাঠানো হয়। এরমধ্যে ২৭টির অস্তিত্ব মিললেও ২৮৫টির নাম, ঠিকানা ও কার্যক্রম পাওয়া যায়নি। সূত্র : চ্যানেল২৪

আওয়ার ইসলাম রাতের সংবাদ দেখতে ক্লিক করুন …

">


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ