শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তলোয়ার নিয়ে মসজিদের ছাদে হিন্দু তরুণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মদিনিপুরে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বের হওয়া শোভাযাত্রা থেকে এক হিন্দু তরুণ তলোয়ার নিয়ে মসজিদে ঢুকে পড়ে এবং মসজিদের ছাদে চড়ে গেরুয়া পতাকা দুলিয়ে দেয়।

এই কাণ্ডটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই এলকার হিন্দু মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। হিন্দু মুসলমানদের মধ্যে ঢিল ছোড়াছোড়ি হয়েছে এবং হিন্দুদের ছোড়া পাথরের আঘাতে মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেকগুলো পরিবার মদিনিপুর ছেড়ে আশেপাশের এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একটি টেক্সটাইল ফার্মে কর্মরত মুহাম্মাদ কলিম আনসারী বলেন, আমার ছেলে পরীক্ষার্থী। সাম্প্রদায়িক উত্তেজনার কারণে তার পড়াশোনা হচ্ছে না।

শোভাযাত্রা শুরু হওয়ার পর আমরা আশ্রয় নেওয়ার জন্য আমাদের আত্মীয়ের বাসায় স্থানান্তরিত হয়েছি। সূত্র: রোজনামা খবরেঁ

এফএফ

মুসলিম হত্যায় প্রশাসন ইচ্ছা করেই অন্ধ হয়ে আছে: মাওলানা তারিক আনওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ