শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ট্রাম্প টাওয়ারে আগুন: নিহত ১ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আর এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রধান।

বিবিসির এক খবরে জানিয়েছে, ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে বাড়ি ও অফিস রয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাওয়ারের উপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুনে পুড়ে উপর থেকে গ্লাস নীচে পড়তে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই ভবনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাড়ি ও অফিস রয়েছে। তবে তিনি এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

এদিকে আগুন লাগার ৪৫ মিনিট পর একটি টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। তাই তিনি নির্ভয়ে আছেন যে বেশি ক্ষয়ক্ষতি হবে না।

মিডটাউন ম্যানহাটন বিল্ডিং-এর চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এক মুখপাত্র বলেন, তিনি ও তার ছেলে ব্যারন এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন।

সূত্র: ডেইলি মেইল 

আরো পড়ুন- পোপের মন্তব্য ভাইরাল; পাকিস্তানের সংখ্যালঘুর জন্য আমার দুঃখ হয়

http://video.dailymail.co.uk/preview/mol/2018/04/08/6386012342190191537/636x382_MP4_6386012342190191537.mp4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ