মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দেওবন্দের সঙ্গে ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রস্তাব সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

সৌদি সরকার উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রস্তাব দিয়েছে।

আজ সকালে এই পস্তাব নিয়ে দেওবন্দে আসেন সৌদি দূতাবাসের কালচারাল এটাচি শায়েখ আবদুল্লাহ।

শায়েখ আবদুল্লাহ বলেন, এই তাবাদুল শুরু হলে উভয় দেশ ও উভয় দেশের জনগণের সম্পর্ক উন্নত হবে। পাশাপাশি উভয় দেশের ছাত্ররা উভয় দেশ থেকে উপকৃত হতে পারবে।

তিনি আরও বলেন, দেওবন্দ নিজের ইলমি উচ্চতা এবং ইসলামি সভ্যতা-সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী হিসেবে বিশ্বব্যাপী প্রসিদ্ধি ও গ্রহণযোগ্যতা পেয়েছে।

শায়েখ আবদুল্লাহ সৌদি সরকারের পক্ষ থেকে বলেন, তাবাদুলের মাধ্যমে উভয়পক্ষই উপকৃত হবে।

তিনি বলেন, তার সরকার মনে করে, দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দরস প্রদান করলে সৌদি আরবের ছাত্ররা উপকৃত হবে। একইভাবে ওখানকার শিক্ষকরা এখানে এসে আরবি ভাষা ও সাহিত্যের উপর দরস দেবেন। ছাত্রদের আসা-যাওয়াও দুই দিক থেকে শুরু হবে।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নুমানি বলেন, এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ দারুল উলুমের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। সবার সাথে পরামর্শ করে রমজানের সৌদি সরকারকে এ ব্যাপারে উত্তর দেওয়া হবে।

শায়েখ আবদুল্লাহ দারুল উলুমের সুপ্রশস্ত ক্লাসরুমগুলো এবং পুরনো ও নতুন কুতুবখানা প্ররিদর্শন করেন।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ