শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

৩ দাবিতে ফের একজোট হয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের ফের একজোট হয়েছে শিক্ষার্থীরা। মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মহিয়া চৌধুরীরর বক্তব্যের পর তারা এক হয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারীরা বলছেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের তিনটি দাবির কথা উল্লেখ করা হয়। এগুলো হলো-

আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি, আহতদের চিকিৎসার ব্যবস্থা ও কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা।

এদিকে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার না করলে এ আন্দোলন আরো দীর্ঘ হবে বলে তারা জানান। ওই বক্তব্যের পর শিক্ষার্থীদের ভাগ হয়ে যাওয়া দুটি অংশ ফের একত্রিত হয়।

আন্দোলনকারীরা সমালোচনা করেন মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতেরও। বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেয়া হবে এমন বক্তব্যের পর তারা জানিয়েছেন- আমরা এমন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া মেনে নেব না।

সংবাদ সম্মেলনে সারা দেশে অবরোধ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

ছাত্রলীগ নেত্রী এশাকে বহিস্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ