শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সৌদি জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে মরক্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি নেতৃত্বাধীন আরব জোট থেকে যুদ্ধবিমান প্রত্যাহারের চিন্তা করছে মরক্কো।

আফ্রিকার এ মুসলিম দেশটি নিজ দেশের নিরাপত্তার প্রয়োজনে এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে ‘দ্যা নর্থ আফ্রিকা পোস্ট’।

জানা গেছে, পশ্চিম সাহারায় গেরিলা তৎপরতা বেড়ে যাওয়ায় মরক্কোর সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এরই অংশ হিসেবে মরক্কোর এফ-১৬ জঙ্গি বিমানগুলোকে সৌদি জোট থেকে সরিয়ে নেবে দেশটির সরকার।

দেশটির মরু অঞ্চলে ‘দ্যা পলিসারিও ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী সচল হয়ে উঠেছে। যেখানে মরক্কোকে বাড়তি শক্তি খাটাতে হচ্ছে।

ফ্রান্স থেকেও ১৮ হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে সৌদি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ