বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানে চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সেইসাথে পণ্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

রবিবার এলাকাভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ডিসিসিআই ভবনে আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রধান অতিথি এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, ২০১৭ সালের এপ্রিল থেকে মে মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ১৭.৫১% বৃদ্ধি পেয়েছিল এবং এই মূল্যবৃদ্ধির মূলে রয়েছে প্রথাগত বাজার সরবরাহ প্রক্রিয়া, অতিরিক্ত মজুদকরণের মাধ্যমে বাজারে পণ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অপর্যাপ্ত ও সমন্বয়হীন বাজার মনিটরিং। সেইসাথে পরিবহনখাতে চাঁদাবাজি, দুর্বিষহ যানজট এবং অতিরিক্ত পরিবহন ব্যয়ের ফলে নিত্য পন্যের দাম বেড়েছিল।

তিনি বলেন, ব্যাংক ঋণ পাওয়ার জটিলতা ও অপ্রয়োজনীয় সময়ক্ষেপণের ফলে এর চাপ শেষ পর্যন্ত গিয়ে উৎপাদন খরচের সাথে যোগ হয় এবং ভোক্তাকেই তা বহন করতে হয়। তিনি বলেন, পাশাপাশি রমাজানে ট্যারিফ কমিশন ও রাজস্ব বোর্ড এসব নির্দিষ্ট ভোগ্যপণ্যে ট্যারিফ ও শুল্ক হ্রাস করতে পারে এবং ব্যবসায়ীরা রমজানে পাইকারী পর্যায়ে বিক্রয় করার ক্ষেত্রে অন্যান্য মাসের তুলনায় সুলভমূল্যে বিক্রয় করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আসন্ন রমজান মাসে নৈতিকতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ কোন ধরনের অনৈতিক কার্যক্রমকে প্রশয় দিবে না এবং এ ধরনের পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরোও বলেন, এ ধরনের অসাধু কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য জড়িত থাকলে তাকেও কোন ধরনের ছাড় দেওয়া হবে না। মাহসড়াকে যানজটের বিষয়ে তিনি গাড়ির চালকদেরকে নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানান এবং মাত্রারিক্তি পণ্য পরিবহনে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বিপণিবিতান সমূহে নিরাপত্তা বিধানে সরকারের পক্ষ থেকে সকল ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রমজানে চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন- ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, বিএনপিকর্মী গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ