শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শাইখুল কুররা কারি মুহাম্মদ ইউসুফ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের অন্যতম কারি, শাইখুল কুররা মুহাম্মদ ইউসুফ আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

কারি মুহাম্মদ ইউসুফের ছেলে বিশ্ববিখ্যাত কারি আহমদ বিন ইউসুফ জানান, বিগত কয়েক দিন যাবত তিনি শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। তাকে লাইফসাপোর্টেও রাখা হয়েছিল কয়েকদিন। শেষ পর্যন্ত আল্লাহর ডাকে আজ তিনি চলে গেলেন।

জানা যায়, আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কারি ইউসুফের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুরে নেয়া হবে। সেখানে বৃহস্পতিবার সকালে জানাযা শেযে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অবিভক্ত পাকিস্তানের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত কারি শায়েখ ইউসুফ। তিনি প্রখ্যাত কারি, কারি বেলায়েত রহ.এর সতীর্থ। বাংলাদেশ বেতারে কুরআন তেলাওয়াতের অনুষ্ঠানগুলো তাদের মাধ্যমেই শুরু হয়।

শায়েখ ইউসুফ ১৯৬২ সালে কেরাত তেলাওয়াতের জন্য প্রথম মালয়েশিয়া সফর করেন। এরপর থেকে তিনি প্রায় বহু দেশের শ্রোতাদের তার তেলাওয়াতে মুগ্ধ করেন।

১৯৩৮ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া থানার (বর্তমান কর্নফুলি থানা) দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন কারি ইউসুফ।

৭ বছর বয়সে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জিরি মাদরাসায় কুরআন হিফয করা শুরু করেন এবং পরবর্তীতে এ প্রতিষ্ঠানেই হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং ১৯৫৭ সালে দাওরা-এ-হাদিস সম্পন্ন করেন।

আরও পড়ুন: বাংলাদেশের ৭ কারি; যাদের কেরাত শেখায় অনন্য স্রষ্টাপ্রেম

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ