শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

তসলিমা-সুপ্রীতিদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধরসহ উইমেন চ্যাপ্টারের সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইবুনালে যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ ধারায় মামলাটি করা হয় বলে জানা গেছে।  ট্রাইব্যুনাল মামলার বিষয়ে শুনানি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটির বিষয়ে তদন্ত করার আদেশ দিয়েছেন।

তবে কত দিনেরে মধ্যে প্রতিবেদন দিতে হবে তা জানাতে পারেননি আইনজীবী। মামলাটি দায়ের ও শুনানির পর বাদীপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী এ তথ্য নিশ্চিত করেছেন।

‘লেখিকা তসলিমা নাসরিন, উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিষ্মিতা সিমন্তি ও উপদেষ্টা সম্পাদক লীনা হকের বিরুদ্ধে ইসলাম অবমাননার জন্য সচেতন মুসলমানদের কয়েকজন বাদী হয়ে মামলাটি করেছেন আমি তাদের পক্ষে , মামলা দায়ের করেছি’ বলেন  আইনজীবী।

মামলা দায়েরের পর শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। বাদীর আনা অভিযোগে বলা হয়েছে, ‘উইমেন চ্যাপ্টার নামক ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রীতি ধর, সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হকেরা প্রায়ই পবিত্র দ্বীন ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক লেখা প্রকাশ করেন।

তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল বিকেলে তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করে। ওই নিবন্ধে লেখা হয়, ‘পয়গম্বরও আরব দেশে ইহুদি পুরুষদের মেরে ওদের মেয়েদের নিজের সঙ্গীদের মধ্যে বিতরণ করেছিলেন।’

আরো পড়ুন- ফেসবুকের লাইক বিক্রি ও বুস্ট করা অবৈধ : মিসরের প্রধান মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ