শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

সরকারের তোপের মুখে ভিয়েনার একটি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম: ভিয়েনার এক মসজিদে তুর্কী পতাকা হাতে প্রথম বিশ্বযুদ্ধের এক ঘটনা তুলে ধরেছিল একদল শিশু। বিষয়টি অস্ট্রিয়ার সরকারকে এতটাই ক্ষিপ্ত করেছে যে চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্য এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, প্রয়োজনে অস্ট্রিয়ার আইন অনুযায়ী মসজিদটি বন্ধ পর্যন্ত করে দেয়া হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্যালিপলির লড়াইয়ের এক দিকে ছিল জার্মানি ও তৎকালীন অটোম্যান তুরস্ক আর অন্যদিকে মিত্র পক্ষ। সেখানে তীব্র লড়াই চলে বহুদিন ধরে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে মিত্র পক্ষের অগ্রযাত্রা থামিয়ে দিতে সক্ষম হয় অটোম্যান বাহিনি।

এই বিজয় এখনো উদযাপন করা হয় তুরস্কে। এই ঘটনার মধ্য দিয়ে আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপিত হয়েছিল বলে মনে করা হয়।

ঠিক এই ঘটনাটিকেই ভিয়েনার এক মসজিদে এক অনুষ্ঠানে ফুটিয়ে তুলেছিল একদল শিশু। সেখানে তারা সামরিক ইউনিফর্ম পরে তুর্কী পতাকা হাতে মিছিল করে। এরপর যুদ্ধে গুলি খেয়ে মারা যাওয়ার ভান করে।

এই অনুষ্ঠানের ছবি এবং খবর প্রকাশিত হওয়ার পর ভীষণ ক্ষুব্ধ অস্ট্রিয়ার ডানপন্থী সরকার। প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান কুর্য বলেছেন, মসজিদে যা ঘটেছে তার স্থান নেই অস্ট্রিয়ায়। এর বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্সের' নীতি নেবে। পূর্ণ শক্তি দিয়ে সরকার এসবের মোকাবেলা করবে।

ভিয়েনার যে মসজিদে এই ঘটনা ঘটেছে সেটি চালায় তুর্কী ইসলামিক কালচারাল এসোসিয়েশেন। এটির মূল দফতর জার্মানির কোলন শহরে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য তারা দুঃখিত। এটি তারা তদন্ত করে দেখছে।

অন্যদিকে অস্ট্রিয়ার ইসলামিক এসোসিয়েশন বলেছে, এই কেলেংকারি অস্ট্রিয়ায় মুসলিমদের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করতে পারে।

তুরস্কের সঙ্গে অস্ট্রিয়ার সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়েন চলছে। অস্ট্রিয়ার বর্তমান সরকার তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নেয়ার বিরুদ্ধে। তারা তুরস্কের ইইউ-তে যোগ দেয়ার আলোচনা ভেঙ্গে দেয়ারও আহ্বান জানিয়েছে অতীতে।

আরো পড়ুন-  তসলিমা-সুপ্রীতিদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ