বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

হামদি বাহরাভি ১৪০ দিনে হাতে লেখলেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  তিনি একজন শিক্ষক। নাম হামদি বাহরাভি। মিশরের ডাকহলিয়া প্রদেশের শহিদ মুস্তাফা ভ্যাটিডি প্রাইমারি স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক।

৫৫ বছর বয়সী এ শিক্ষক পূর্ণ ৩০ পারা কুরআন হাতে লেখা সম্পন্ন করেছেন। পবিত্র কুরআন হাতে লেখা সম্পন্ন করতে তার সময় লেগেছে মাত্র ১৪০ দিন বা ৪ মাস ২০ দিন।

আরবি ক্যালিগ্রাফির এ শিক্ষক তার নিরলস পরিশ্রমে কুরআনের পাণ্ডুলিপি হাতে লেখার মহৎ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। পবিত্র কুরআনুল কারিম হাতে লেখা শুরু করার আগে তার নিকটাত্মীয়গণ তাকে এ কাজে হাত দিতে বারণ করেছিলেন।

তিনি সবার বাধা অতিক্রম করে তার ক্যালিগ্রাফির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ মহতি কাজে সফলতা লাভ করেন। তিনি এ মহতি কাজের জন্য তার এলাকায় অনেক খ্যাতি লাভ করেছেন। পবিত্র কুরআনের হাতে লেখা পাণ্ডুলিপিটি ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্য। যা ৪১৫ পৃষ্ঠায় সম্পন্ন হয়েছে।

এ পাণ্ডুলিপিটি তৈরির কাজে তার খরচ হয়েছে ১২৫ পাউন্ড। ক্যালিগ্রাফার হামিদ বাহরাভি জানান, ‘তার এ কাজে পরিবারের সদস্যরা উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে। বর্তমানে হামদি বাহরাভি পবিত্র কুরআনের একটি বড় পাণ্ডুলিপি লেখা শুরু করেছেন।

গত ৭ মােসে প্রায় ১২ পারা লেখা সম্পন্ন হয়েছে। এ পাণ্ডুলিপিটির লেখায় এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে ২৭০০ মিসরীয় পাউন্ড। পাণ্ডুলিপিটির কাজ শেষ হলে তিনি তা পর্যবেক্ষণের জন্য মিসরের জামে আল-আজহারে নিয়ে যাবেন। পর্যবেক্ষণ শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে হাদিয়ে হিসেবে জমা দেবেন।

আরো পড়ুন-   ইসরায়েলের স্বাধীনতার ৭০ বছর, ছবি কথা বলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ