শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নওয়াজ শরিফ, মাওলানা ফজলুর রহমানদের প্রটোকল প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ  রোববার পাকিস্তানের প্রধান বিচারপতির এক আদেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের নিরাপত্তা পুলিশ প্রত্যাহার করা হয়েছে।

বিচারপতি মিয়া সাকিব নিসারের এ নির্দেশে  ভিআইপিদের প্রহরা বাতিল করা হয়েছে।

দেশজুড়ে সরকারি আমলাদের বাসা-অফিসের নিরাপত্তায় নিয়োজিত থাকা ১৩ হাজার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। প্রধান বিচারপতির অভিযোগ, এসব পুলিশ সদস্য এমন ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে আসছিলেন, যারা পুলিশি নিরাপত্তা পাওয়ার এখতিয়ার রাখেন না।

ডন জানায়, এসব ব্যক্তির মধ্যে রাজনীতিবিদ, বিচারক, পুলিশ, সাংবাদিক, বিদেশি ও বেসামরিক নাগরিক রয়েছেন। বিচারপতির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ। বাবার ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের গৃহীত অভূতপূর্ব এ পদক্ষেপের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শেরপাও, জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রহমান, এএনপি প্রধান আসফানদিয়ার ওয়ালি খান প্রমুখ।

আইন প্রয়োগকারী সংস্থা প্রদত্ত তথ্যানুসারে, পাঞ্জাব থেকে ৪ হাজার ৬১০ জন, সিন্ধু থেকে ৫ হাজার পাঁচজন, খাইবার পাখতুনখোয়া থেকে ৩ হাজার, বেলুচিস্তান থেকে ৮২৯ জন এবং ইসলামাবাদ থেকে ২৪৬ জন পুলিশ সদস্যকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এখতিয়ারবহির্ভূত ভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে দিতে ১৯ এপ্রিল পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার প্রাদেশিক ও ইসলামাবাদের পুলিশ প্রধানদের নির্দেশ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ