শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

বাইতুল্লাহ শরিফে ইতিকাফে ইচ্ছুকদের সৌদির বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: হারামাইন শরিফাইন পরিচালনা পরিষদের সেক্রেটারি জোনরেলের পক্ষ থেকে রমজানুল মোবারকে পবিত্র মক্কায় ইতিকাফে অংশ গ্রহণ করতে ইচ্ছুকদের থেকে আবেদন পত্র আহ্বান করা হয়েছে।

আরব টিভি জানিয়েছে, কা’বা শরিফে ইতিকাফে অংশ গ্রহণে ইচ্ছুকগণ হারামাইন শরিফাইন ব্যবস্থাপনা পরিষদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ শাবান পর্যন্ত।

ঘোষণা মোতাবেক, ১৬ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ইতিকাফকারিদের কার্ড বিতরণ করা হবে। ১৯ রমজানের সূর্যাস্তের পর থেকে রমজানের শেষ পর্যন্ত যথা নিয়মে ইতিকাফ চলবে।

হারামাইন শরিফাইনের পরিচালনা পরিষদ জানিয়েছে, ইতিকাফের আবেদনসংক্রান্ত কেবল পুরুষদের জন্য প্রযোজ্য। ইতিকাফে অংশগ্রহণকারীরা বাইতুল্লাহ শরিফের ১১৯ নম্বর গেট সংলগ্ন বিশেষভাবে নির্মিত ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনায় সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।

সূত্র:ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ