রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

এই রমজানে ৩০০ ইমাম নেবে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন রমজান উপলক্ষ্যে মরক্কো ও আলজেরিয়া থেকে প্রায় ৩০০ ইমাম নেবে ফ্রান্স। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে এসব ইমাম নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

তবে এ চুক্তির জন্য দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।

ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক নেতা এ চুক্তি বাতিল করার জন্য চাপ দিচ্ছে। এ চুক্তি ফ্রান্সীয় ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তাদের যুক্তি। অর্থাৎ ফ্রান্স ইসলাম ধর্মে যে সংস্কার দাবি করছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

ফ্রান্সে প্রায় আড়াই হাজার মসজিদ রয়েছে। রমজান মাসে এসব মসজিদে তারাবির জন্য বিদেশি ইমাম নিয়োগ করা হয়।

আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক ফ্রান্সের মসজিদগুলোতে ইমাম পাঠায়। যাদের অধিকাংশ স্বেচ্ছাসেবী হিসেবে আসেন।

তবে ইমাম নিয়োগের সমালোচকদের এক হাত নিয়েছেন ইউনিয়ন অব মসকস অব ফ্রান্সের প্রেসিডেন্ট মুহাম্মদ মৌসুভি। বলেছেন, হঠাৎ বিদেশি ইমাম নিয়োগকে সমস্যা মনে করা হচ্ছে কেনো? কিছু মানুষ ইমাম নিয়োগের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে না জেনে রাজনৈতিক উদ্দেশ্য এর সমালোচনা করা হচ্ছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ