শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

চলে গেলেন পা হারানো রোজিনাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজীবের পর এবার বাসচাপায় পা হারো রোজিনা আক্তারও চলে গেলেন না ফেরার দেশে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই  বাচ্চু মিয়া এ তথ্য জানান।

গত ২০ এপ্রিল রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় ২১ বছর বয়সী ওই তরুণী বিআরটিসির একটি বাসের চাপায় তার ডান পা হারান।

দুই দফা অস্ত্রোপচার করে তার ডান পা উরুর গোড়া থেকে ফেলে দিতে বাধ্য হন জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা।

অবস্থার অবনতি হতে থাকায় গত ২৫ এপ্রিল রোজিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে।

ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। ইশতিয়াক রেজার ভাষায়, রোজিনা তার পরিবারেরই একজন হয়ে উঠেছিলেন।

এসএস

আরো পড়ুন : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পা রেখেছেন জাতিসংঘ প্রতিনিধি দল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ