শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

একই বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে মা-মেয়ের স্নাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের সালেহা আসসিরি নামের এক মা ও তার মেয়ে এক বিশ্ববিদ্যালয় থেকে স্থাতক শেষ করেছেন। খবর খালিজটাইম

সালেহা আসসিরি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন আর মেয়ে মারাম একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক শেষ করেন।

হাইস্কুল শেষ করার আগেই বিয়ে হয়ে যায় সালেহার। কিন্তু তার স্বপ্ন ছিল যেভাবেই হোক তিনি ডিগ্রি পাস করবেন। সে স্বপ্ন তিনি বাস্তাবয়ন করলেন মেয়ের সঙ্গে।

জানা যায়, সালেহা এবার কিং খালিদ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। আর তার মেয়ে গ্রাজুয়েট করেন ব্যবসা বিষয়ে।

আল আরাবিয়া সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালেহা বলেন, নতুন করে পড়াশোনা শুরু করার পর কলেজ থেকে ডিগ্রি অর্জন করতে তাকে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। তবে ছেলেমেয়েরা তাকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন।

সালেহা বলেন, ‘যেদিন আমি কলেজে ভর্তি হই সেইদিনটি আমার জন্য ছিল উৎসবের মত। আমার ছেলে-মেয়ে ও বন্ধুবান্ধবরা আমাকে পড়াশোনা ও কাজকর্মে অনেক সাহায্য করেছে।

‘সৌদি বাদশাহকে বলেছি, বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নেবে না’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ