রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান মাহমুদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

আগামী এক বছরের জন্য তিনি এ পদের জন্য নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ মে) সকালে শুরু হয় দুই দিনব্যাপী ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫ তম সম্মেলন।

সম্মেলনের শুরুতে ওআইসি’র ৪৪ তম পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল এমন ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মাহমুদ আলীর হাতে দায়িত্ব তুলে দেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় এ সম্মেলন।

সম্মেলনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা।

বাংলাদেশ ২৫ বছর পর ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে তৎকালীন এরশাদ সরকারের সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৫ বছর পর ঢাকায় শুরু হলো ওআইসির সম্মেলন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ