শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পিপলস পার্টি ও তাহরিকে ইনসাফের সংঘর্ষে করাচি রণক্ষেত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : করাচিতে পাকিস্তানের বড় দুই দল পিপলস পার্টি ও তাহরিকে ইনসাফের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই দলই পরস্পরের দিকে পাথর ও ফাঁকা গুলি ছোড়ে। তারা দুটি গাড়িও পুড়িয়ে দেয়।

গুলশানে ইকবালের হাকিম সাঈদ গ্রাউন্ডে কোন দল সমাবেশ করবে এই বিষয়টি নিয়ে দুই বিরোধী দলের মধ্যে কথা যুদ্ধ চলছিলো। এখন তা আক্রমণের পর্যায়ে পৌঁছে গেছে।

পাথর ছোড়াছুড়ি, লাঠিচার্জ, ফাঁকা গুলির কারণে ট্রাফিক জ্যাম বেঁধে যায়। তখন দুই দলের কর্মীরা থেমে থাকা মোটর সাইকেল ও গাড়িগুলোকেও ক্ষতিগ্রস্থ করে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন হাকিম সাঈদ গ্রাউন্ডে পিটিআইয়ের দখল করে রাজনীতিকে করা উচিত নয়। যেহেতু পিপিপি হাকিম সাঈদ গ্রাউন্ডে সমাবেশ করার অনুমতি নিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, লড়াই ঝগড়ার রাজনীতি এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেয়া হয় নি। এটা শহরের অবস্থা খারাপ করার একটি চক্রান্ত। আমরা কাউকে সমাবেশ করতে বাঁধা দেবো না। এই ঘটনার জন্য দুই দলই পরস্পরকে দায়ী করছে।

সূত্র: ডেইলি জঙ্গ

আরো পড়ুন : যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে ৫ বছরের কারাদণ্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ