রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় ২ দিনের ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের ঐতিহাসিক জয়ে দেশটিতে দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ও ১১ মে সাধারণ ছুটি থাকবে দেশটিতে।

মালয়েশিয়ার চিফ সেক্রেটারি আলী হামসা বলেন, যেসব স্টেটে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেখানে সাধারণ ছুটি রোববার (১৩ মে) স্থলাভিষিক্ত হবে।

মালয়েশিয়ার ছুটি আইন-১৯৫১ এর ৮ ধারা অনুযায়ী এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবারই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ শপথ নেবেন বলে জানা গেছে।

মাহাথির মোহাম্মদ দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে বিরোধী জোট পাকাতান হারাপান (পিএইচ) থেকে প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন।

তার এই জয়ের মধ্যে দিয়ে মালয়েশিয়ায় বারিসান নাশিওনাল (বিএন) জোটের দীর্ঘ ৬০ বছরের শাসনের অবসান ঘটলো।

যে জোটের হয়ে মাহাথিরও দীর্ঘ ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চলে যাওয়ার পর এই জোটের প্রধানমন্ত্রী নাজিব রাজাক সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। মাহাথির তাকে পদত্যাগের আহ্বান ও জানিয়েছিলেন। কিন্তু সে আহ্বানে সাড়া দেননি তিনি।

দুর্নীতির দায়ে নাজিবকে কাঠগড়ায় তুলবেন মাহাথির

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ