রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

গাজার বর্বরতায় ইসরায়েলের বিরুদ্ধে ঢাকার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় অর্ধশতাধিক ফিলিস্তিনি হত্যা ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে ইসরাইলি কর্তৃপক্ষের বর্বরোচিত হামলা বন্ধে চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরে তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং এ ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুসালেমের আইনি মর্যাদা অক্ষুন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ‘টু-স্টেট’ সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করে এবং ১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুসালেমকে এর রাজধানী হিসেবে দেখতে চায়।

ফিলিস্তিনিদের উপর নির্যাতনে বিশ্বজুড়ে প্রতিবাদ (ছবিসহ)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ