রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নাজিবের বাড়ি ঘেরাও করেছে মালয়েশিয়া পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে পরাজয় বরণের সঙ্গে সঙ্গে কুকীর্তির ফল পেতে শুরু করেছে মালয়েশিয়ার সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্ত্রীকে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর নাজিবের কুয়ালালমপুর বাসভব এবার ঘিরে রেখেছে পুলিশ।

কুয়ালালামপুরে রাজাকের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবরে জড়ো হয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা।

রাজাকের বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েনের বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন। এ বিষয়ে মোহাম্মদ রফিক মোহাম্মদ মুস্তাফা নামে পুলিশের এক কর্মকর্তা বলেন, অপেক্ষা করুন ও দেখুন।

বুধবার (১৭ মে) রাত সোয়া ১০টায় নাজিব রাজাক মসজিদ থেকে ফেরার পর পুলিশ তার বাসভবনে প্রবেশ করে। আপাতত এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখানো হচ্ছে। এতে দেখা যাচ্ছে রাজাকের বাসভবনের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য অবস্থান করছেন। পুলিশ সদস্যদের বাসভবনের ভেতরে প্রবেশের খবরও ছড়িয়ে পড়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি'তে (১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) দুর্নীতি তদন্তের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নাম বার বার ওঠে এসেছে। তখনই নাজিব রাজাকের বিরুদ্ধে অবস্থান নেন মাহাথির মোহাম্মদ।

নাজিবের সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বারিশান ন্যাশনাল থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির। ১৪তম সাধারণ নির্বাচনে পাকাতান হারাপানকে জয়ী করে প্রধানমন্ত্রী হয়েছেন মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী হয়েই ১এমডিবি'তে দুর্নীতি তদন্তের নির্দেশ দেন মাহাথির।

আত্মঘাতী বোমা হামলায় বাগদাদে নিহত ৮ আহত ৩০
পাকিস্তানেও চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ