শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাসপাতালে আল্লামা রাবে হাসান নদবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বিশ্বব্যাপী সমাদৃত ও বরণীয় বর্ষীয়ান আলেমে দীন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান, দারুল উলুম নদওতুল উলামা লাক্ষ্মৌর মহাপরিচালক, মসিহুল উম্মাহ আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ রা'বে হাসান নদবি গুরুতর অসুস্থ।

গতকাল আছরের নামাযের পর তার রায়বেরেলীর নিবাস থেকে লাক্ষনৌ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা অতি দুর্বল হওয়ায় রোযা না রাখতে পরামর্শ  দিয়েছিলেন ডাক্তারদের বিশেষ টিম। পারিবারিক সূত্রে জানা যায়, রোজা রাখার ব্যাপারে ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এই জ্ঞানতাপস।

তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

নদওয়াতুল উলামা ও পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তার ছায়াকে উম্মতের উপর দীর্ঘ করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ