রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পোপ ফ্রান্সিসও এমন কথা বলতে পারেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিলির এক সমকামীর দাবি, পোপ ফ্রান্সিস তাকে বলেছেন, সমকামীদেরও ঈশ্বর ভালোবাসেন। পোপের আশির্বাদ নিতে গেলে হুয়ান কার্ল ক্রুজ নামের ওই সমকামীকে পোপ নাকি এই বলে আশির্বাদ দিয়েছেন, ‘ঈশ্বর তোমাকে এভাবেই সৃষ্টি করেছেন এবং তোমাকে ভালোওবাসেন’

ক্রুজের সঙ্গে পোপের সেই কথোপকথনের কোনো রেকর্ড না থাকায় ভ্যাটিকান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি।

হুয়ান কার্লস ক্রুজ নিজে এক যাজকের কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। সে অভিজ্ঞতা নিয়ে কথা বলতেই কয়েকদিন তিনি ভ্যাটিকানে ছিলেন।

স্পেনের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুজ বলেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে একান্তে কথা বলেছেন।

“মাহামান্য পোপ আমাকে বলেছেন, হুয়ান কার্লস, তুমি সমকামী এটি কোনো ব্যাপার না। ঈশ্বর তোমাকে এভাবেই তৈরি করেছেন এবং তুমি যেমন তোমাকে তেমনভাবেই তিনি ভালোবাসেন। আমি এতে কিছু মনে করছি না। তুমি যেমন পোপ তোমাকে তেমন ভাবেই ভালোবাসে এবং তুমি যেমন তেমন ভাবেই তোমার খুশি থাকা উচিত’।”

ক্যাথলিক খ্রিস্টান ধর্মে সমকামী সম্পর্কের বিরোধিতা করা হয় এবং পোপ ফ্রান্সিস বার বার এ কথাও মনে করিয়ে দিয়েছেন। তবে তিনি এও বলেছেন, “আমি বিচার করার কে?”

২০১৩ সালে এক সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন পোপ ফ্রান্সিস। যার মাধ্যমে তিনি গির্জায় সমকামীদের স্বাগত জানানোর ইঙ্গিত দিয়ে নতুন যুগের সূচনার পথ দেখিয়েছেন বলে ধারণা করা হয়।

যদি ক্রুজের দাবি সত্যি হয় তবে এটি ‘বিশাল বড় বিষয়’ হবে বলে মন্তব্য করেন ‘বিল্ডিং আ ব্রিজ’ এর লেখক জেমস মার্টিন।

তিনি বলেন, “যদি তিনি ‘সমকারীরা এভাবেই জম্ম গ্রহণ করেছে’ একথা বলে থাকেন তবে সেটি কোনো পোপের প্রথম এ ধরনের মন্তব্য হবে।”

পাকিস্তানে ভায়াবহ দাবদাহ; ৬৫ জনের মৃত্যু!

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ