শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফিলিস্তিনে চলছে কঠিন খাদ্য সংকট, খাবারের দাবিতে গায়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েলি অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনে খাবার সংকট শুরু হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে খাবারের দাবিতে এক ফিলিস্তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ফিলিস্তিনি গাজার শাসক দলের কাছে খাবার ও টাকার দাবি জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এই খবর প্রকাশ করে।

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টার এই ঘটনাটি ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায়, গাজা উপত্যকার শাসকদের কাছে স্বজনদের খাবার ও অর্থের দাবিতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। গায়ে আগুন দেয়ার এক পর্যায়ে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় ওই ব্যক্তি জোরে জোরে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। একইসাথে খাবারের দাবি জানান। পরে আশেপাশে থাকা মানুষ দ্রুত দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ