রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাজিদের জন্য ৯০০০ ইলেকট্রিক কার্ট ও হুইলচেয়ার বরাদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: সৌদি সরকার মক্কা-মদিনায় বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল হাজিদের জন্য বিনামূল্যে ৮ হাজার সাতশ ইলেকট্রিক গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করেছে।

দেশ-বিদেশ থেকে আগত হাজি, ওমরা পালনকারী ও সাধারণ বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল মুসল্লিদের আরামের উদ্দেশ্যে এ ব্যবস্থা করেছে সৌদি সরকার।

সরকারের পরিবহন সংস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যেন অনুমোদিত হুইলচেয়ার পুশারদের মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা হস্তক্ষেপের ঘটনা না ঘটে।

এ কাজের জন্য সরকারিভাবে ২০৯ জন সার্বক্ষণিক ও সাময়িক কর্মী নিয়োগ করা আছে, যারা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করে থাকে।

মসজিদের প্রধান সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে।

বাদশাহ আবদুল আজিজ গেটে পশ্চিম ও দক্ষিণ প্লাজার কার্ট বা ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে, উত্তরের প্লাজা থেকে আসা মুসল্লিরা গেট নং ৬৪ থেকে গাড়ি নিতে পারেন এবং পূর্ব প্লাজার মুসল্লিরা আস-সালাম গেটের সামনে থেকে ইলেক্ট্রিক গাড়ি ও হুইলচেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালক সালেহ মুহাম্মদ আলি হাওসাউয়ি বলেন, ৩০০ জনেরও বেশি সৌদি যুবক হুইলচেয়ার ঠেলার কাজে নিয়োজিত আছেন।

তিনি বলেন, ইবাদতে মুসল্লিদের যেন কোনো রকমের ব্যঘাত না ঘটে সে লক্ষ্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদেরকে সাধারণ নিরাপত্তা কর্মীদের মধ্যেই অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সৌদি গ্যাজেট থেকে সুলাইমান সাদীর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ