মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ইসলামী বিশ্ববিদ্যালয় ফাযিল পরীক্ষার ফলপ্রকাশ রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশিত হবে আগামী রবিবার।

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল ১ম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮ শ ৪৭ জন, দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯ শ ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩ শ ৪ জন। দেশব্যাপী ২৯৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে তা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ জানান, ‘২৭ মে রবিবার বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে ফাযিল (স্নাতক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে ফলাফলের কপি পাঠানো হবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফলাফল জানা যাবে।

নিহত আক্তার কামাল আমার বেয়াই নয়: এমপি বদি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ