রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাহমুদ আব্বাসের মৃত্যুর গুজব; নাকচ ফাতাহ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (৮২) মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে তার দল ফাতাহ আজ এ গুজবকে অসত্য বলে নাকচ করে দিয়েছে।

ফাতাহর মুখপাত্র ওসমান আল-কাশমি জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা এখন অনেক ভালো। তার মৃত্যু নিয়ে যা রটনা হচ্ছে তা পুরোটাই গুজব।

সম্প্রতি গাজা উপত্যকায় উত্তেজনার মধ্যে হাসপাতালে ভর্তি হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কানে ‘ছোটখাট’ একটি অস্ত্রোপচারের জন্য দেশটির রামাল্লার ইস্তিসারি হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা যায়, গত ২০ মে মাহমুদ আব্বাস ফুসফুস ও কানের সমস্যা নিয়ে পশ্চিম তীরের রামাল্লা শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিন পর প্রচণ্ড জ্বর নিয়ে আবার তিনি হাসপাতালে ভর্তি হন।

মাহমদু আব্বাস এমন এক সময় হাসপাতালে যখন জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অর্ধ শতাধিক ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ