রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

এমপি নির্বাচনে লড়বেন সাকিব মাশরাফি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে আভাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আভাস দেন। তবে তারা কোনো আসন এবং কোনো দল থেকে অংশ নেবে তা উল্লেখ করেননি তিনি।

একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা এলাকায় বাস্তবায়িত হয়। এ উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলার সময় মাগুরার ছেলে সাকিবের প্রসঙ্গ আসে। প্রসঙ্গক্রমে চলে আসে মাশরাফির নামও।

পরে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মাশরাফি ও সাকিব ভোট করতে পারেন। তবে কোন দল থেকে ভোট করবেন তা বলা যাবে না। তারা দু'জনই ভালো মানুষ। দেশের জন্য তাদের অবদান অনেক। যে দল থেকেই এরা দু’জন ভোটে দাঁড়াক আপনারা সবাই তাদের ভোট দেবেন।

এইচজে

আরো পড়ুন সৈয়দ ফয়জুল করীম, আপনাকে পাড়ি দিতে হবে অনেক পথ

কুরআন প্রেমিক ফুটবলার সালাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ