শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দেখে নিন, নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমছে এবং বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবারদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৭তম এবং আওয়ামী লীগের সরকারের দ্বিতীয় মেয়াদের পঞ্চম এবং শেষ বাজেট।

নতুন এ বাজেটে অনেক পণ্যের দাম কমানো এবং বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে সেগুলো হলো- আমদানি করা চাল, মধু, কফি, গ্রিন টি, চকলেট, বাদাম, অনলাইন ভিত্তিক পণ্য, ব্র্যান্ডের পোশাক, সিগারেট-বিড়ি, জর্দা, মোড়ক, স্যানিটারি সিরামিক পন্য, বাল্ব, প্লাস্টিক ব্যাগ, ১১০০ ফুট পর্যন্ত ফ্লাটের দাম, আসবাবপত্র পলিথিন, এনার্জি ড্রিংস, প্রসাধনী সামগ্রীর, চশমার ফ্রেম, আমদানিকৃত ভুট্টা, মোবাইল ফোন ও অ্যাক্সসরিজ, কাশ্মিরি শাল।

এছাড়া দাম কমছে- দেশে তৈরি গুঁড়ো ‍দুধ মোবাইল ফোন ও মোটর সাইকেলের, কম্পিউটার ও সফটওয়্যার ও হাইব্রিড গাড়ি টায়ার টিউব, মৎস, পোল্ট্রি ও ডেইরি খাদ্যপণ্য, দেশিয় রেফ্রিজারেটর, লোহা ও ইস্পাত, হাঁস-মুরগির খাবারের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ, পাউরুটি, বনরুটি।

একই সাথে নতুন এ বাজেটে কৃষি জমিসহ সব ধরনের ভূমি রেজিস্ট্রেশনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ডে কেয়ার হোম, প্রতিবন্ধিদের শিক্ষা প্রতিষ্ঠনের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ