বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

ধর্ষক রনিকে ৩ দিনের রিমান্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় আসামি মাহমুদুল হক রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, শনিবারের ওই ঘটনার পর সোমবার দুপুরে রনিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম আহসান হাবীবের আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত মাহমুদুল হক রনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। আটকের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গাড়ির চালক ফারুককে গ্রেফতারসহ ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য রনির সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টায় কলেজগেট সিগন্যালে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণচেষ্টাকালে মদ্যপ রনি ও গাড়িচালক ফারুককে আটক করে জনতা।একপর্যায়ে ফারুক পালিয়ে গেলেও রনিকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

এইচজে

যেভাবে জনতার হাতে ধরা পড়লো ধর্ষক রনি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ