শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জাতিসংঘের নিরাপত্তাপরিষদে ইন্দোনেশিয়াসহ নতুন ৫ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা শুক্রবার ২০১৯-২০২০ সালের জন্য পাঁচ অস্থায়ী সদস্য নির্বাচিত করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মিরুসালাফ লাজাক নতুন পাঁচ সদস্য হিসেবে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, বেলজিয়াম ও ডোমিনিকান প্রজাতন্ত্রের নাম ঘোষণা করেন।

পূর্ব ইউরোপ হতে ১৮৪ ভোট পেয়ে জার্মানি এবং ১৮১ ভোট পেয়ে বেলজিয়াম জয়লাভ করে।

অন্যদিকে ল্যাটিন আমেরিকা থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র ১৮৪, এশিয়া থেকে ইন্দোনেশিয়া ১৪৪, আফ্রিকান দেশগুলো থেকে দক্ষিণ আফ্রিকা ১৩৮ ভোট পেয়ে সদস্য হিসেবে জয়লাভ করে।

নতুন পাঁচ সদস্যের কর্মদিবস ২০১৯ পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। এ সদস্যরা ইথিওপিয়া, কাজাখাস্থান, বলিভিয়া, হল্যান্ড ও সুইডেনের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য পনের সদস্যবিশিষ্ট নিরাপত্তাপরিষদের পাঁচটি স্থায়ী সদস্যপদ রয়েছে। বাকি দশটি সদস্যপদ জাতিসংঘের সাধারণ পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত করে।

সূত্র: ডেইলি সাবাহ

আওয়ার ইসলাম ঈদসংখ্যা অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ