শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রাজাকারদের হাতে খুন হওয়ার আশংকায় অ্যাটর্নি জেনারেল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি মুন্সীগঞ্জের এক ইফতারপূর্ব অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীবার ক্ষমতায় আসা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেচছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে রাজাকাররা আমাকে মেরে ফেলবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে বলেছেন, মনোনয়ন পেলে মুন্সীগঞ্জকে মাদকমুক্ত করব। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়েছি। শেষ জীবনে আমার ইচ্ছা আপনাদের সেবা করার। আমি আপনাদের বন্ধু হয়েই থাকতে চাই।

আমি অঙ্গীকার করছি, আমি নির্বাচিত হলে সরকারের কোনো সুযোগ-সুবিধা নেব না। সন্ত্রাসীদের প্রশ্রয় দেব না বলেও জনগণকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল।

এইচজে

   শবে কদর : প্রভুর সান্নিধ্য অর্জনের অপূর্ব সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ