শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পিএইচপি কুরআনের আলো ২০১৮র বিজয়ী নেত্রকোনার সিবগাতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিএইচপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অর্জন করেছেন নেত্রকোনার হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব।

১৩ জুন বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় হয় চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ তারেক মনোয়ার, তৃতীয় হয়েছে সিলেটের হাফেজ মামনুন সাইদ ও চতুর্থ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ তানিম আহমেদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আতিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক।

গ্র্যান্ড ফিনালের শুরুতে পবিত্র মক্কা নগরী থেকে ভিডিও বার্তায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন,  আমি এই অনুষ্ঠান নিয়ে এনটিভির চেয়ারম্যান হিসেবে গর্ববোধ করি।

প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ