শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিমানবাহিনীর প্রধান এখন সেরনিয়াবাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি সেখানে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।বিমান সদর ত্যাগ করার আগে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে গার্ড অব অনার প্রদান করে।

তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

বড় ধসের আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে, সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ ঘর

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ