রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

দক্ষিণ আফ্রিকার এক মসজিদে ছুরি হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মসজিদে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত দু'জন নিহত হয়েছে।

প্রদেশের ম্যালমেসবুরির মসজিদে বৃহস্পতিবার এ হামলা হয়। হামলাকারীকে পরে গুলি চালিয়ে হত্যা করেছে পুলিশ।

ডারবানের একটি মসজিদে ছুরি হামলার ঘটনার একমাস পর এ হামলা হল। ওই হামলায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছিল।

বৃহস্পতিবারের হামলার ব্যাপারে পুলিশ বলছে, এর সঙ্গে চরমপন্থিদের সংশ্লিষ্টতা আছে বলে তারা মনে করছে। তবে হামলার উদ্দেশ্য বা এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।

ম্যালমেসবুরি কেপটাউনের ৪০ মাইল উত্তরের একটি ছোট কৃষি শহর।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় একটি মসজিদ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ছুরিকাঘাতে নিহত দুইজনকে দেখতে পায়। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩০ বছরের মতো। পুলিশ তাকে ঘটনাস্থলে দেখতে পায় এবং আত্মসমর্পণ করতে বলে। কিন্তু ওই ব্যক্তি পাল্টা পুলিশকে আক্রমণ করার চেষ্টা করে। পরে পুলিশ তাকে গুলি করে মেরেছে।

পাহাড় থেকে সরিয়ে আনা হলো তিন শতাধিক পরিবার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ