রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

দলীয় প্রধানের সঙ্গে মতের অমিল হওয়ায় জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি। ১৩ জুন বুধবার তার রাজনৈতিক দলের প্রধান বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

পদত্যাগ বিষয়ে গিওর্জি ভিরিকাশভিলি বলেন, আমার দলীয় প্রধানের সাথে কিছু মতের অমিল হওয়ায় আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।

২০১৫ সাল থেকে ভিরিকাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছে।

জরজিয়ার আইন অনুযায়ী নতুন ক্যাবিনেটের গঠন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। জর্জিয়ার ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ নতুন একটি ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে।

সূত্র: আল জাজিরা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ