রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১৫ জুন) সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন।

১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক।

আমি জানি, সবাই আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন। তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছান ও আবার আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন- সেটাই কামনা করি।

পবিত্র ঈদে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন- সেই কামনা করি। সবাইকে আবারও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ