মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শূন্য আসনের তালিকা তৈরির কাজ শুরু করেছে এনটিআরসিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

যোগদানের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়সের পর কেউ আর শিক্ষক হতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসে পাঠানো হয়েছে।

এরপরই মূলত শূন্য আসনের তালিকা তৈরির কাজ শুরু করেছে এনটিআরসিএ। এনটিআরসিএর সদস্য মো. হুমায়ন কবির গণমাধ্যমকে বলেন, শিক্ষক নিয়োগের বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে আমরা পেয়েছি।

শূন্য আসনে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঈদের পরপরই ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে এনটিআরসিএ থেকে বেসরকরি শিক্ষকদের চাকরিতে যোগদানের বয়সসীমা নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

এর প্রেক্ষিতে গত ৩ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপত্বিতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভায় এনটিআরসিএর দেয়া প্রস্তাবনা অনুযায়ী বেসকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৫ বছর করার পক্ষে মত দেয়া হয়।

সেই মতামতের প্রেক্ষিতে গত শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আদালতের নির্দেশনা ও এমপিও নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষকদের যোগদানের বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এর আলোকে শূন্য আসনে নিবন্ধিত প্রার্থীদের তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে বয়সসীমার বিষয়টি উল্লেখ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরামর্শ দেয়া হয়েছে।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ